বিভিন্ন উপজেলায় বিএনপির বিক্ষোভ

সু.খবর রিপোর্ট
জামালগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেলিয়া পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী।
উপজেলা ছাত্রদলের নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার চৌধুরী রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আক্কাস মুরাদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুকী, উলামাদলের সভাপতি মাও. আশিক নুর, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি শাহনেওয়াজ অপু প্রমুখ।
দোয়ারাবাজার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন,‘অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী সরকার জিয়া পরিবার ও বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের ভবিষ্যত রাষ্ট্র   নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জনগণ থেকে তাকে দূরে রাখতে চায় সরকার। সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবেই মিথ্যা মামলায় তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে।’
বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপি, যুবদল, তারেক পরিষদ ও ছাত্রদলে যৌথ উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মাষ্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, খুরশেদ আলম, ইজ্জত আলী, সদস্য এইচএম কামাল, আমান উল্লাহ, আব্দুল হক, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য তাইয়বুর রহমান, সামছুল ইসলাম, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে তাহিরপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা এমরান হোসেন, মেহেদী হাসান উজ্জল, ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহাগ, নাসরুম প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
বুধবার বিকালে উপজেলার পাগলাবাজারে সাবেক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের নেতৃত্বে একটি মিছিল পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজ মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফারুক আহমদ।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভপতি রওশন খান সাগরের সভাপতিত্বে, সাধারণ স¤পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনূর রশীদ আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আরফাত আলী,  যুগ্ম সাধারণ স¤পাদক আবুল কালাম, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, শহিবুর রহমান, নূরুল ইসলাম, সালেহ আহমদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বুধবার  দুপুরে ফজলুল হক আছপিয়া অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী মদিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা শামছুল কবিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. ছাত্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, যুবদল নেতা জুনায়েদ আহমদ, কামরুল, লুৎফুর, সিরাজ, ছাত্রদল নেতা মকলিছ আহমদ, সিহাব, গুলাফ রায়হান, রেজাউল হক সজল, আ. করিম, সাইফুল ইসলাম সাকু, কুহিনুর আহমদ, রিপন আহমদ, আব্বাছ আলী, জয়নাল, আনজুমান, এমদাদুল, হারুন, শাফিকুল ইসলাম, আলমগীর, রওশন আলী।
ছাতক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাতকে মিছিল সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য সামছুর রহমান শামছু, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুর রহমান বাবুল, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব, নোয়ারাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।