বিভিন্ন উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালন

সু.খবর রিপোর্ট
‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ আয়োজনে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক। উপজেলা নির্বাহী কর্মকর্ত কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোর্শারফ হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাচনাবাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সিনিয়র সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার।
শান্তিগঞ্জ
‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও এফআইবিডিবির সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহাইল আহমেদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, আনসার বিডিভি কর্মকর্তা নীলুফা চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিমুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, শান্তিগঞ্জ এফআইবিভিবির কৃষি বিভাগের টেকনিক্যাল স্পেশালিষ্ট, মো. রবিউল হাসান, ফিল্ড অফিসার, মো. সোলায়মান সরকার, মোছা. নাসিমা আক্তার বানু প্রমুখ।
বিশ্বম্ভরপুর
প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, এফআইবিডিবির প্রতিনিধি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বিশ্বম্ভরপুরে ভার্ডের
এদিকে বিশ্বম্ভরপুরে ভার্ডের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। সোমবার একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ভার্ড এলআরপি- ৪৩ প্রকল্পের আয়োজনে বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পূর্ব সিরাজপুর শিশু বিকাশ কেন্দ্রে ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ বন্ধ হোক প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি করা হয়। এছাড়াও আলোচনা সভা, গাছ বিতরন ও মঞ্চস্থ হয় সচেতন মূলক নাটক ‘পরিবেশ বাঁচাই’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের নারী উন্নয়ন ফেডারেশনের সহ সভাপতি সুফিয়া বেগম, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া, বিআরডিএস সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী জান্নাত মরিয়ম, ভার্ড এলআরপি -৪৩ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার রনি বনিক , স্পন্সরশিপ চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার কামরুল হাসান প্রমুখ।
দোয়ারাবাজার
‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্য নিয়ে দোয়ারাবাজারে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশিক মিয়া, সহ সভাপতি মো. আলাউদ্দীন, সহ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্লস্টিক পরিবেশকে মারত্মক ভাবে দূষণ করছে। বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারলে আমাদের সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে

ছাতক
ছাতকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের করা হয় একটি বর্নাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, একাডেমি সুপারভাইজার সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। এসময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ তোলে দেয়া হয়।