বিভিন্ন উপজেলায় মুক্ত দিবসে ছাত্রলীগের আনন্দ মিছিল

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলা মুক্ত দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল। মঙ্গলবার বিকেলে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আব্দুজ জহুর চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষার, নাজির হোসেন,জাকির হোসেন লিমন, পার্থ রায়, অপু মুখার্জি, আবিকুল ইসলাম, কৌশিক চক্রবর্তী, জয় রায় প্রমুখ।
দোয়ারাবাজার
১৯৭১ সালের    ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ জেলা হানাদার মুক্ত হওয়ায় দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আ.লীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল, সন্দীপ সরকার তুষার, ছাইফুল ইসলাম, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, মান্নারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাদিকুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা হৃদয় তালুকদার, শামীম, মান্না, নিটু, রুবেল, তুষার দেব, ফাহিম, তানজিদ,সোয়েব আহমদ, জিয়াউর রহমান, জীবন, শামছুল ইসলাম, সুমন, মনা, আলমগীর হোসেন, শামীম আহমদ, সুরুজ্জামাল প্রমুখ।
জামালগঞ্জ
সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জামালগঞ্জে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ও কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি জামালগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ হতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে এসে পথ সভায় মিলিত হয়।
সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা যুবলীগ নেতা আবুল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম সোহাগ, মাহমুদুল হাসান তারেক, জুনায়েদ আহমদ, আরিফ আলম লিমন, হাবিব, সুমান, কলেজ শাখার ছাত্রলীগ নেতা প্রবাল সিন্ধু, নাজমূল, সজিব, তামিম, কামরান, তাকবির, আল আমিন, রাহুল, মুসা, সোহাগ, জুয়েল, শরীফ প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ।