সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজারে জাতীয় যুব দিবসে আলোচনাসভা ও উপকারভোগীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ গণ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন অফিসার আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব, শিক্ষা কর্মকর্তা প্রমুখ। আলোচনা সভার পর কয়েক জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব মহিলাকে আয়বর্ধণ কর্মকা-ে বিনিয়োগের জন্য আনুষ্ঠিানিকভাবে ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করা হয়।
জামালগঞ্জ
জামালগঞ্জে ‘আতœকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ এই শ্লোগানে জাতীয় যুব দিবসে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিদ্ধু তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের আব্দুল জলিল আহমদ, জামালগঞ্জ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ গোলাম মুর্ত্তুজা, সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার, স্থানীয় সাংবাদিকরাসহ যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবারা।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূইয়ার সার্বিক তত্বাবধানে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফজলুর রহমান তালুকদার।
দিরাই
দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ভাটিবাংলা যুবসমবায় সমিতি লিমিটেডের অংশগ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং ভি,জে,এস,এল এর সহ-সভাপতি আবু হানিফ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ভি,জে,এস,এল এর সভাপতি ও দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, দিরাই-শাল্লা কালচারাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভি,জে,এস,এল এর সাধারণ সম্পাদক প্রশান্ত. সাগর দাস ও যুবসংগঠক নেজাবুল ইসলাম প্রমুখ।
ছাতক
ছাতকে যুব দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ কনক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর।


