সু.খবর রিপোর্ট
জামালগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ, রোকেয়া ও দুর্নীতি প্রতিরোধ দিবস যৌথভাবে পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
র্যালি ও আলোচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি গুল আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সফিউল আলম, মহিলা পরিষদ সভানেত্রী ডা.আয়েশা খানম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ,আব্দুল আহাদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মোছা. আনোয়ারা খাতুন, তানিয়া আক্তার, বেনু রানী তালুকদার, মোছা. সাকিয়া খাতুন ও পারভীন আক্তারকে জয়িতা পুরষ্কার প্রদান করা হয়।
ধর্মপাশা
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় তিন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। এতে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মো. সেলিম আহমেদ প্রমুখ। জয়িতারা হলেন, মধ্যনগর ইউনিয়নের আটাইশা মাছিমপুর গ্রামের নাজমা আক্তার, সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের মোছা সাজেদা আক্তার ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের হেলেনা আক্তার।
জগন্নাথপুর
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার অরূপ রায়, মাওলানা মুহিবুর রহমান, নিজাম উদ্দিন জালালি, জয়িতা মাজিয়া বেগম, অর্পনা রানী দাস ও রোকসানা বেগম প্রমুখ।
অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জনে জয়িতা হিসেবে মাজিয়া বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অর্পনা রানী দাস ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে রোকসানা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।


