Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিভিন্ন জায়গায় ভিজিএফের চাল বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিভিন্ন জায়গায় ভিজিএফের চাল বিতরণ

সু.খবর রিপোর্ট
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ১৯টন ৭৮০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে উত্তর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ১৯শ’ ৭৮ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিজিএফের চাল বিতরণ করেন, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খছরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন, জম্মত আলী, নরুল আমিন, সুধাংশু পাল, আলী হোসেন, সাজিনুর মিয়া, আব্দুল আলিম, সংরক্ষিত মহিলা অসনের সদস্যা, সখিনা খাতুন, হাজেরা বেগম, মিনারা বেগম প্রমুখ।
মোহনপুর
সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদে ঈদ-উল-আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিডি ও ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার ইউনিয়ন পরিষদের পৈন্দা বাজার কার্যালয়ে এবং শনিবার সকাল থেকে জয়নগর বাজারস্থ অস্থায়ী  কার্যালয়ে চাল বিতরণ করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জাকির হোসেন, এমপির প্রতিনিধি আবু তালিব আল-মুরাদ, আব্দুল্লাহ আল মামুন, মাহমদ আলী, আমিরুল হক, লিয়াকত আলী, সাজু তালুকদার, আলী আহমদ বাবলুসহ পরিষদের সকল সদস্যগণ। ইউনিয়নের ভিজিডি কার্ডধারী ১২০ জনকে ৩০ কেজি করে এবং ভিজিএফ তালিকাভুক্ত ১৪৮৯ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মোল্লাপাড়া
ঈদ উল আযহা উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৮৮৪ জন হতদরিদ্র প্রতিবন্ধী ও গরীব লোকদের মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান নুরুল হক, প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, ইউপি সদস্য কামরুল হাসান (কমল), জহুর মিয়া, জহুর আলী, রেজুয়ান, হাবিবুর, মাঈন উদ্দিন, অলিউর রহমান, আব্দুল মজিদ, সদস্যা শামছুন্নাহার, রওশন আরা, সাজিবুনন্নেছা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  (সংবাদ বিজ্ঞপ্তি)