স্টাফ রিপোর্টার
ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেলের শ্রমিক রিয়াদ হত্যাকারীকে গ্রেফতার, হোটেল সেক্টরে মজুরীবোর্ড গঠন করে শ্রমিকদের উপযুক্ত প্রতিনিধি নিয়োগ করে নিম্নতম মজুরী ১০ হাজার টাকা ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি, বেকারী ম্রমিক ইউনিয়নের আয়োজনে শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাসস্টেশনের সংগঠনের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের অর্থ সম্পাদক আশরাফ শেখ। বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি বাদল সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক লিল মিয়া, শ্রমিক নেতা মুহিত মিয়া, সাজিদুর রহমান সাজিদ, বিপ্লব দে, আলী আমজাদ, রোয়েল মিয়া, সুমন মিয়া, মৃদুল দাস, কালা মিয়া প্রমুখ।

