বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে হরিজন সম্প্রদায়ের লোকজনের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হরিজন সম্প্রদায়ের ‘বাংলাদেশ রবিদাস ফোরাম’ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি জহরলাল রবি দাস এর উপস্থিতিতে তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী কম্বল বিতরণ করেন।
‘আশা’
বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে সুনামগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসক এর নিকট ৩২০ পিস কম্ব^ল হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক এর সম্মেলনকক্ষে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, এবং জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. ফরিদুল হক।
আশা-সুনামগঞ্জ জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামী সহ আশা’র অন্যান্য কর্মকর্তাগণও এ সময়ে উপস্থিত ছিলে।
প্রেস বিজ্ঞপ্তি
ছাতক
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজারে জামাতের উদ্যোগে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামাতের ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী।