স্টাফ রিপোর্টার
পাচারের উদ্দেশ্যে বিরল প্রজাতির সরিসৃপ জাতীয় প্রাণী কক্কা অবৈধভাবে ধরা ও বহনের দায়ে আমিনুল ইসলাম ওরফে আবু হানিফা (৩০) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম ওরফে আবু হানিফা বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর মহেন্দ্রনগর গ্রামের সামিজ উদ্দিনের ছেলে। পরে আটকৃকত কক্কাটিকে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বিশ্বম্ভরপুর থেকে মোটরসাইকেল যোগে একটি ব্যাগে করে প্রায় ১৫ ইঞ্চি লম্বা সরিসৃপ জাতীয় একটি কক্কা নিয়ে শহরে প্রবেশ করছিল ওই যুবক। আব্দুজ জহুর সেতুর পশ্চিমপাশে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তার হাতে একটি ছোট কাপড়ের ব্যাগের ভেতর ওই কক্কাটি পাওয়া যায়। তাকে আটক করে শহরে অবস্থানকারী তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। কিন্তু কক্কা বহনকারী পুলিশের হাতে আটকের খবর পেয়ে সহযোগীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম অরফে আবু হানিফাকে সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন এবং আটকৃকত কক্কাটিকে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার এসআই পবিত্র কুমার সিংহ বলেন,‘চেকপোস্টে তাল্লাশির সময় কক্কা বহনকারী আমিনুল ইসলাম অরফে আবু হানিফাকে একটি কক্কাসহ আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার জরিমানা করেন এবং কক্কাটিকে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করেন।’
- জাউয়া ইউনিয়নে নৌকা-ধানের সাথে দুই স্বতন্ত্র প্রার্থীর লড়াই
- কাউন্সিল রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে


