বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের হাছননগরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য সাইফুর রহমান শামছু, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য শওকত আলী সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস, সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, মোল্লাপাড়া ইউপি জাপার আহবায়ক তোরাব আলী, জাপা নেতা শামীম আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সহ সভাপতি জামাল উদ্দিন, সুরমা ইউপি জাপার আহবায়ক সিরাজুল ইসলাম, রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক ফয়জুর রহমান তালুকদার, কুরবাননগর ইউপি জাপার আহবায়ক আলী নুর জাহাঙ্গীরনগর ইউপি জাপার যুগ্ম আহবায়ক এরশাদ মিয়া পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মোশাহিদ আলম তালুকদার মহিম, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মঈনুদ্দীন তালুকদার, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য জুয়েল রানা, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এরশাদ মিয়া ছাব্বির আহমদ ও ইব্রাহিম খলিল বাবুল লক্ষনশ্রী ইউপি জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক তাজুদ আলী, জাপা নেতা জহুর আলী, জিয়ানূর হক, মোহনপুর ইউপি সদস্য আজিম উদ্দিন, জাপা নেতা রজব আলী, জাতীয় ছাত্র সমাজ নেতা হোসাইন চৌধুরী, ইকবাল হোসেন, মমশ্বির মিয়া, ইয়াকুব মিয়া, হেলাল মিয়া, ছাত্রসমাজ নেতা উজ্জ্বল মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ওলামা পার্টির আহবায়ক ও জগাইরগাঁও জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আলাল।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা বর্তমানে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
প্রেসবিজ্ঞপ্তি


