বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের টানা ৩ বারের চেয়ারম্যান, বিশ^ম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক আব্দুল খালেক (১০০) আর নেই। শনিবার দুপুর ১.৩০ মি. উপজেলার রাধারনগর গ্রামে তার নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন ( ইন্নালি..রাজেউন)। তিনি ১ পুত্র, ৫ কন্যা সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজে জানাযা রবিবার, বেলা ১১টায় বিশ^ম্ভরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে তাঁর মৃত্যুতে সিলেটস্থ বিশ^ম্ভরপুর সমিতির সভাপতি দক্ষিণ সুরমা থানার অসি শাহ্ মোহাম্মদ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক মো.জামাল উদ্দিন, বিশ^ম্ভরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি সহ এলাকার বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা, শোক প্রকাশ এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


