৯নং ওয়ার্ড পৌর আ.লীগের সম্মেলন সভাপতি-অমৃত লাল সম্পাদক আজিজুর

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ এর ৯নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ ও নবগঠিত ওয়ার্ড কমিটির সাধারণ          
সম্পাদক আজিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  পৌর মেয়র আয়ূব বখত জগলুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম শেফু, অ্যাড. শুকুর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সভাপতি মোজাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, নিপেন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক লিটন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর আলীগ নেতা শাহরিয়ার আহমদ রিগেন, বিকু, শিমুল কর, চন্দন সেন প্রমুখ।
সম্মেলনে অমৃত লাল আচার্য্যকে সভাপতি, আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও মুজিবুর রহমানকে সাগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন তাজুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)