বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুুর উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামে আশপাশের ১২টি গ্রামের ভক্তবৃন্দের সমাগমে আঞ্চলিক হরিবাসর অনুষ্ঠিত হয়েছে। সোমবার কৃষ্ণনগর গ্রামে দিনব্যাপি হরিবাসরে গীতা পাঠ, ধর্ম আলোচনা নাম কীর্তন পরিবেশন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
কৃষ্ণনগর গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও সুকেশ দেবনাথের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বপন কুমার বর্মন। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ থেকে আগত গৌরাঙ্গ গোস্বামী। পবিত্র গীতা পাঠ করেন সীমা রানী বর্মন।
বক্তব্য রাখেন, বিধুভূষন দাস, চিত্তরঞ্জন গোস্বামী, বেবুল দাস, সুনিল দাস (খোকা) প্রমুখ। বক্তারা উপজেলার প্রতিটি সনাতনী হিন্দু গ্রামে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করার জন্য সরকারের নিকট দাবি জানান।
উল্লেখ্য যে, উপজেলা সদর এলাকার ১২ টি হিন্দু গ্রামের ভক্তবৃন্দরা আঞ্চলিক হরিবাসর সংগঠন করেন। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে মাসের ১ম সোমবার ভক্তবৃন্দের সমাগমে আঞ্চলিক হরিবাসর অনুষ্ঠিত হয়। এতে গীতা পাঠ, ধর্মালোচনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়।


