বিশ্বম্ভরপুরের মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি মাল্টিমিডিয়া ও লেপটপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বাত্মাক সহযোগীতা করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর অত্যন্ত গুরুত্ব পূর্ণ। এর সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার হার ও মান বৃদ্ধি লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান তিনি।  
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রতিলাল দাশের সভাপতিত্বে ও সহায়ক শিক্ষক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোছা. সুহেনা খাতুন।
এছাড়াও বক্তব্য রাখেন বাদাঘাট (দ.) উইপি চেয়ারম্যান অ্যাড. মো. ছবাব মিয়া, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস।