শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলা পরিষদ কর্তৃক ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের আয়োজনে ও শরিক প্রকল্পের সহযোগিতায় দুপুর ১২ টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার ১১ কোটি ৯৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন।
সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুন কান্তি রায়’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, প্রেসক্লাব
সভাপতি পি.সি. দাশ পীযুষ, বাহাড়া ইউ.পি চেয়ারম্যান মো. জাকির হোসেন ও নব নির্বাচিত চেয়ারম্যান বিধান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. অবনী মোহন দাস প্রমুখ।


