বিশ্বম্ভরপুরের রাজাপাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকাল ৩টায়  পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ  মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম প্রমুখ।