বিজয় দিবস উপলক্ষে জগৎজ্যোতি পাঠাগারের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন, শুদ্ধ পঠন ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা    
প্রশাসক সাবিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক  অ্যাড. বজলুর মজিদ খসরু, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. বিশ^জিৎ চক্রবতী, অ্যাড. মতিয়া চৌধুরী প্রমুখ।
এরপর বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরসকার বিতরণ করেন অতিথিরা।