স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘কোন প্রকার হিংসা, রেষারেষি ও দলাদলির মধ্যদিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সকলকে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে দেশের জন্য কাজ করতে হবে। আমি সদর ও বিশ^ম্ভরপুর উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
সুরমা ইউনিয়ন
জাতীয় পার্টির আয়োজনে শুক্রবার বিকালে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, সাইফুর রহমান শামছু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রসিদ আহমদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মনির উদ্দিন মনির, জাপা নেতা ডা. চাঁন মিয়া, শওকত আলী, ফারুক মেনর, সাজিদুর রহমান সাজিদ, সুরমা ইউপি জাপার সভাপতি সিরাজ মিয়া, রঙ্গারচর ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ।


