ছাতক প্রতিনিধি
ছাতকের দুটি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ পুলেরমুখ কালিদাস পাড়া এবং দিঘলী-চাকলপাড়া ও চানপুর এলাকায় নদী ভাংঙ্গন পরিদর্শন করেন তিনি। এসময় নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন, আওয়ামী লীগ নেতা খালেদ হাসান, মোশাহিদ আলী, ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল হান্নান আঙ্গুর, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জোসেফ, অজয় দাসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ডা. বেনু লাল, যুবলীগ নেতা ওয়ারিছ উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


