স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও ২০৪১ সালের মধ্যে বিশ্বের বুকে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে।’
শুক্রবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড কমিটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই। যুদ্ধাপরাধীদের কোন ছাড় দেয়া হবেনা। এ সরকারের আমলেই সকল যুদ্ধাপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, জালাল উদ্দিন আহমদ, মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন দলীয় নেতা আব্দুস সাহিদ, সেলিম হায়দার, মাসুক মিয়া, সেলিম আখঞ্জি, রায়হান উদ্দিন রিপন ও স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
- ছাতকে নদী ভাঙ্গন পরিদর্শনে এমপি মানিক
- সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়- কার ‘দায়মুক্তি’ চান প্রধান শিক্ষক জানতে চাইলেন জেলা প্রশাসক


