বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে হেযবুত তওহীদ’র জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সময় বাদাঘাট দ. ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শক্তিয়ারখলা বাজার এবং এলাকার গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ করে শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
হেযবুত তওহীদের তাহিরপুর উপজেলা দায়িত্বশীল মো. আতিকুর রহমানের সঞ্চালনায় এবং বিশ্বম্ভরপুর উপজেলা দায়িত্বশীল মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট (দ.) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আজাদ, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক তৌফিকুল ইসলাম, বাদাঘাট দ. ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী শামছুল ইসলাম, সাবেক ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল গনি, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য আনোয়রা বেগম(১), এবং আনোয়ারা বেগম(২), ইউপি সদস্য তিতু মিয়া, ইধন মিয়া, গোলাপ মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ মিয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী মনির হোসেন ও সাংবাদিক জাকির হোসেন রাজু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই দেশ আমাদের জন্মভূমি, কোন অযুহাতে এই দেশে জঙ্গিবাদ চলতে দেওয়া যাবে না। জঙ্গিবাদ ইসলামের সৃষ্টি নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি


