বিশ্বম্ভরপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা

বিশ্বম্ভরপুর প্রধিনিধি
বিশ্বম্ভরপুরে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগেই আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আ.লীগ মনোনীত বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান প্রার্থী  আব্দুল গণিকে ৫ হাজার টাকা জরিমানা ও পলাশ ইউপির জাতীয় পাটি মনোনিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সিদ্দিকীকে শোডাউন করার দায়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন আব্দুল গনিকে ৫ হাজার টাকা জরিমানা এবং হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।