বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে-সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দিবস উপলক্ষ্যে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।


