বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বো নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, উপজেলা প প কর্মকর্তা মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আজাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক জান্নাত মরিয়ম।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জত খান, মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষন দেব, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের কর্মকর্তা সৈয়দ হাসান, ভার্ড উপজেলা ম্যানেজার মুসলেহ উদ্দিন লস্কর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা। সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অফিসের সহকারী ফাইজুল ইসলাম।
- বিশ্বম্ভরপুরে ১৭ই মার্চ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা


