বিশ্বম্ভরপুরে ১৭ই মার্চ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
সভায় ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন ২৫শে মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় কর্মসূচি অনুকরণে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতিমূলকএক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার উপস্থিত সকলকে যথাযথভাবে সহযোগিতা করার আহ্বান জানান।