বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশগাঁও নিবাসী উপজেলা আ. লীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক (৮৫) আর নেই। মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেণ ইন্নালিল্লাহি….রাজেউন। বাদ আছর নামাজে যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আবুবক্কর সিদ্দিকের মৃত্যুতে উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, আ.লীগ নেতা কালী কুমার দাশ, পলাশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান বাদল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ সহ আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
- জামালগঞ্জে আইসিটি প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
- ধোপাজানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অপতৎপরতাকে শুরুতেই নিয়ন্ত্রণ করুন

