বিশ্বম্ভরপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আশশাবাব ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জনতা বাজারে তাফসীরুল কোরআন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলনে সভাপতিত্ব করেন মাও. মেরাজুল ইসলাম ও মাও. আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন মাও. মুফতি এনামুল হাছান, বিশেষ অতিথি ছিলেন মুফতি আব্দুল্লা আল ফারুক, মাও. আব্দুর    
রকিব, মাও: হাফিজ আবিদ বিন হারুন, মাও. খাইরুল ইসলাম প্রমুখ।