স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশে ৫ টি ইউনিয়নের নির্বাচনের প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যন, সংরক্ষিত মহিলা এবং সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় হয়েছে।
উপজেলার সলুকাবাদ ও ফতেপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার প, প, কর্মকর্তা আব্দুর রহমান জানান, সলুকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্যপদে ৩৫ জন ও সংরক্ষিত আসনে ১০ জন মোট ৪৯ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান পদে আ:লীগ প্রার্থী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (নৌকা), জাতীয় পার্টির মোসা: তানজিনা মাহজেবীন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোহান মিয়া (মটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মোঃ মহরম আলী (আনারস) প্রতীক পেয়েছেন।
ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের ১৪ জন এবং সাধারণ সদস্য ৪৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আ:লীগ প্রার্থী মো: হেলাল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রবোধ চন্দ্র রায় (ঘোড়া), জাতীয় পার্টি প্রার্থী ফারুক আহমদ (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ মকবুল হোসাইন (মটর সাইকেল), স্বতন্ত্র মো: শাহাব উদ্দিন শাবুল (আনারস), স্বতন্ত্র শেখ দিলোয়ার হোসেন প্রতীক (চশমা) প্রতীক পেয়েছেন।
পলাশ, ধনপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং অফিসার মো: মনজুরুল হক জানান, পলাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা ২০ জন, সাধারণ সদস্য ৫৯ জনের মধ্যে প্রতীক দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আ:লীগ প্রার্থী মোহাম্মদ নুরুল আলম (নৌকা), স্বতন্ত্র বিল্টু দেবনাথ, সতন্ত্র মোঃ ফারুক উদ্দিন তালুকদার প্রতীক (আনারস), স্বতন্ত্র মো:ে ফুল মিয়া প্রতীক (রজনীগন্ধা), স্বতন্ত্র মোঃ রফিকুল ইসলাম আকন্দ (চশমা), স্বতন্ত্র মোঃ সুলেমান মিয়া (ঘোড়া), স্বতন্ত্র মোঃ সুহেল আহমদ (মটর সাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ শহিদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র স্বপন দাশ (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন।
ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন সংরক্ষিত মহিলা ১১ জন সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আ:লীগ প্রার্থী মো: হযরত আলী (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: শাহিন আলম (হাত পাখা), স্বতন্ত্র মনিরুজ্জামান (চশমা), স্বতন্ত্র মোহাম্মদ নুরুল আলম (টেলিফোন), স্বতন্ত্র মো: আবুল বাশার (মটর সাইকেল) স্বতন্ত্র মো: মিলন মিয়া (ঘোড়া), স্বতন্ত্র মো: রফিকুল ইসলাম তালুকদার (আনারস) প্রতীক পেয়েছেন।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা ১০ জন, সাধারণ সদস্য পদে মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আ:লীগ প্রার্থী জামাল হোসেন (নৌকা), জাতীয় পার্টি মো: এরশাদ মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র মো: ছবাব মিয়া (মটর সাইকেল), স্বতন্ত্র মো: তারা মিয়া (আনারস) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


