মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব শিক্ষক মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. উস্তার আলী, শিক্ষক মাহমুদুল হাসান, রনজিত দাস, মো. জসীম উদ্দিন, জিয়াউর রহমান, শাহ আলম, আব্দুল হামিদ প্রমূখ।