বিশ্বভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট (দ.) ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্্রাশ ও টুথপেষ্ট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপির আর্থিক সহযোগিতায় ইউনিয়নের ২২টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের একটি ব্রাশ ও টুথপেষ্ট বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।


