বিশ্বম্ভরপুরে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি এর সহায়তায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও এফআইভিডিবির সহায়তায় বুধবার বাদাঘাট দ. ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব মশারি বিতরণ করা হয়।
বাদাঘাট দ. ইউপির চেয়ারম্যান এরশাদ মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
আরো উপস্থিত ছিলেন এফআইভিডিবি ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি প্রজেক্ট ম্যানেজার আরমান উল্ল্যাহ, প্রোগ্রাম অর্গানাইজার তাজুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হারিছ মিয়া। বধবার ৪৮৮ টি মশারি বিতরণ করা হয়। প্রজেক্ট ম্যানেজার আরমান উল্ল্যাহ জানান, এবছর অত্র উপজেলায় মোট ৬৫৪০ টি মশারি বিতরণ করা হবে।