বিশ্বম্ভরপুরে কৃষকদের মাঝে জিংক ও জিপসার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার হাওরে জিংক এর অভাবে জমির বোর ফসল হলুদ হয়ে যাওয়া কৃষকদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে জিং ও জিপসার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মোঃ দিদারুল আলম প্রমুখ।
জিং এর অভাবে বোর ধানের গাছ হলুদ হয়ে যাওয়ায় করচার হাওর, আঙ্গারুলী হাওর ও শনির হাওরে মোট ২০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি জিপসার ও ১ কেজি জিং সার বিতরণ করা হয়।