বিশ্বম্ভরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের জনতা বাজারে হতদরিদ্র ও সল্প আয়ের লোকজনের মধ্যে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন করা  হয়েছে। মঙ্গলবার উপজেলার পলাশ ইউনিয়নের জনতা বাজারে ডিলার মো. নুরুজ্জামানের দোকানে খাদ্যবান্ধব কার্ডধারীগণের মধ্যে চাল বিতরণ উদ্বোধন করেন পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম।       বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্য গোদামের আব্দুল হালিমের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গোদামের কর্মকর্তা কামনা রঞ্জন দাশ। আরো বক্তব্য রাখেন লালারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আউয়াল, পলাশ ইউপি সদস্য আব্দুস সামাদ, অলি মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এলাকার রাহুল চন্দ্র দাশ। পলাশ ইউনিয়নে দরিদ্র ও সল্প আয়ের মোট ৪১১টি কার্ডধারী রয়েছেন। খাদ্যবান্ধব চাল বিতরণের ডিলার মো. নুরুজ্জামান।