বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিএনপির চেয়রাপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বিক্ষেভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. সাত্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা মহিলা দলের সভানেত্রী মদিনা আক্তার, ছাত্রদল নেতা গোলাপ রায়হান, রেজাউল হক সজল, মখলিস আহমেদ শিহাব, সাইফুল ইসলাম, জুনায়েদ আহদেম, সামছুল কবির, ইকবাল আহমেদ, আ. করিম, কুহিনুর আলম, রিপন আহমেদ, জিল্লুর রহমান, কোহিনুর আহমেদ, ইয়াহি ইসলাম রুবেল, মুজাম্মিল, জাকির হোসেন, সৈয়দ আশরাপ, শাহ শামিম, শেলিম আহমেদ, শাহ আলম, কবির আহমদ, আব্বাস আলী, মেরাজুল আহমেদ, নাইম, মাজারুল ইসলাম, বাবু, মুক্তার হোসেন।
অপর দিকে একই কর্মসূচির অংশ হিসাবে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদল নেতা খসরুলজ্জামান শিমুলের নেতৃত্বে ছাত্রদলের অন্য একটি গ্রুপ পৃথক বিক্ষোভ মিছিল করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ. কদ্দুস, মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আবু বক্কর, সাইফুল, কামরুল, হিরন, পাপু, রাকিব, ফয়সল, ইমন, উজ্জল, রনী, আবু সুফিয়ান, সুমন, মাছুম, জিয়া শিশু কিশোর সংগঠনের আহবায়ক সোহাঙ্গীর তালুকদার, যুগ্ম আহবায়ক হাসান, সদস্য মাহবুল ইসলাম, মামুন, সরুয়ার, যুবদল নেতা আলী আকবর।


