বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নের বাঘমারা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তারের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের মো. শরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সাজেদুল ইসলাম, বাদাঘাট (দঃ) ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. ছবাব মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
সমাবেশে প্রধান মন্ত্রীর ১০টি উদ্যোগ- আমার বাড়ি আমার খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিনিউটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয় নিয় বক্তাগন বিস্তারিত বক্তব্য রাখেন বক্তারা। তৃণমূল থেকে শুরু করে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। সমাবেশে এলাকার বিপুল সংখ্যক মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।