বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে জেলা ত্রাণ ও পূর্ণবাসন বিভাগের বরাদ্দকৃত সরকারি ৩০ বান্ডিল ঢেউটিন ও ৯০ হাজার টাকা ২৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকার চেক ২৮ টি পরিবারে ও ১টি মুক্তিযোদ্ধা পরিবারে ২ বান্ডিল টিন ও ৬ হাজার টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য যে, সম্প্রতি উপজেলার সলুকাবাদ, পলাশ ও ধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাল বৈশাখী ঝড়ে ঘর-বাড়ি, গাছ-পালা ক্ষতিগ্রস্ত হয় এবং ঝড়ে গাছ চাপা পড়ে ১ জন শিক্ষার্থীর মৃত্যু হয়।


