বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ঢাকা আহছানিয়া মিশনের ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরুহয়েছে। বরিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে কর্মশালার উদ্বোধন করা হয়। ঢাকা আহছানিয়া মিশন ও ফতেপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কর্মশালায় সার্বিক সহযোগিতায় রয়েছে গিভ্ ২এশিয়া।
ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ফারুক আহমদ’র সভাপতিত্বে ও ঢাকা আহছানিয়া মিশনের জেলা প্রজেক্ট ম্যানেজার অরুপ রতন দাসের সঞ্চালনায় উদ্ভোধনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। প্রধান প্রশিক্ষক ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের সিসিআর এন্ড ডিআরআর সেক্টর যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম। সহযোগিতায় ছিলেন আহছানিয়া মিশনের সৌহার্দ ওওও এর প্রজেক্ট ম্যানেজার সানোয়ার হোসেন খান পাঠান, আহছানিয়া মিশনের প্রতিনিধি সিলভী রহমান ও এমএ হান্নান।
কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


