বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দেশব্যাপী বর্তমান সরকারের সাফর্ল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্য মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে উপজেলার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুদ্র ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তন্মধ্যে একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাসহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সদস্য চিত্তরঞ্জন গোস্বামী, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির, সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মিজানুর রহমান মিজান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী, জেলা তথ্য অফিসের মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।
- দোয়ারায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা উপলক্ষে সভা
- ছাত্রলীগ সেক্রেটারি জাকির হোসাইনের লেখা বই বিতরণ


