বিশ্বম্ভরপুরে তিনটি ট্রান্সফরমার চুরি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে বিএডিসির তিনটি ট্রান্সফরমার চুরির অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের মুন্সি আব্দুল জাহের’র ছেলে মো. আব্দুর রহমান বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট দিবাগত রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক সালামপুর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটিতে বিএডিসির ১০ কেবির তিনটি ট্রান্সফরমার খুঁটি থেকে নামিয়ে ভিতরের মূল্যবান মালামালগুলো কে বা কারা নিয়ে যায়। তিনটি ট্রান্সফরমারের বর্তমান মূল্য অনুমান ১ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।