বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর কৃষি সম্প্রসারণ বিভাগ ও সূচনার উদ্যোগে উপজেলার কৃষকদের নিয়ে যৌথ খামারী কৃষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যৌথ খামারী কৃষক—কৃষাণিদের দিনব্যাপী ওরিয়েন্টেশনে উপজেলার ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের ১৬ জন কৃষক ও কৃষাণি ও সংশ্লিষ্ট উপ—সহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়ার সভাপত্বিতে ওরিয়েন্টেশন সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ—পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বিভাগীয় ম্যানেজার নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন সূচনা কর্মসূচির মুসফিকুর রহমান, মহসিন আলী সরদার, রফিকুল ইসলাম, গোলাম মওনা, শফিকুল হাসান।


