বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা নওয়াগাঁও ফতেপুরে অষ্টপ্রহর ব্যাপী ৩য় বার্ষিকী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (০৯ মার্চ) অধিবাসের মাধ্য দিয়ে শুরু হয়েছে বৃহস্পতিবার দিন রাত ব্যাপী হরিনাম সংকীর্ত্তন পর আজ শুক্রবার দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে মহাউৎসব সম্পন্ন হয়। হরিবাসর উৎসব কমিটির পক্ষে পবিত্র ভূষণ তালুকদার (যিশু) ও অশোক কান্তি কাঞ্চন জানান নওয়াগাঁও গ্রামে ৩য় বার্ষিক হরিনাম সংকীর্ত্তনে নামীদামি কীর্ত্তনিয়া দলের পরিবেশনায় এবছর বিপুল সংখ্যাক ভক্তবৃন্দের সমাগম হয়। উৎসব কমিটির সভাপতি গোপেশ রঞ্জন দাশ ও সাধারণ সম্পাদক রতিশ তালুকদার জানান বৃষ্টির কারণে কিছুটা বিঘœ সৃষ্টি হলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হরিনাম সংকীর্ত্তন সম্পন্ন হয়েছে।
- স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা মামলার আসামী করায় নিন্দা
- ‘ভক্তি মঞ্জুষা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ


