অজিত কুমার দাস শ্যামল’র ‘ভক্তি মঞ্জুষা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার। বিকেল ৪টায় নতুনপাড়া মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক স্বপন কুমার দেব।
মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ গৌর গোপাল গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীনিবাস দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাতক মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ হিমাদ্রী গোস্বামী মহর।
এছাড়াও বক্তব্য রাখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাসংঘের সভাপতি প্রমথ সরকার, গোৗরবাণী পত্রিকার সম্পাদক কিশোরীপদ দেব শ্যামল, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাসংঘের সম্পাদক শ্যামসুন্দর দে, প্রাক্তন শিক্ষক যোগেশ্বর দাশ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখবেন কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের প্রতিষ্ঠাতা হিমাদ্রী রায়। এছাড়াও বৈদিক নৃত্য ও ভক্তিগীত পরিবেশন করবেন সুন্দরম সংগীতালয়ের পরিচালক শুল্কা রায় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি


