বিশ্বম্ভরপুরে পলাতক আসামী গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পলাতক আসামী শহীদুল্লাহ উরফে শহীদ মিয়া (৫৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্য ধনপুর গ্রামের মৃত আব্দুল মোতালিব’র ছেলে। এসময় থানার এস আই (নিঃ) মোঃ আব্দুল মতলিব, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
থানার ওসি মাহবুবুর রহমান জানান বৃহস্পতিবার (০৯এপ্রিল) গ্রেপ্তার কৃত শহীদ মিয়াকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোদর্প করা হয়।