৯৪০ বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিলেন কয়লা ব্যবসায়ী

তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের কয়লা আমদানিকারক সীতেশ পাল কয়লা, চুনাপাথর, বালু পাথর পরিবহন শ্রমিক, নিম্ন আয়ের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ খেটে খাওয়া ৯৪০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন, সাবানসহ খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।
শুক্রবার ও গত বৃহস্পতিবার টানা দুইদিন উপজেলার নয়াবন্দ, তরং, শ্রীপুর, শিবরামপুর, কড়েরপাড়, জামালপুর, নবাবপুর, তৈরিঘাঁও, বালিয়াঘাট, গোলকপুর , খলিশাজুড়ি, মন্দিয়াতা, মুজরাই, ইন্দ্রপুর, বিনোদপুর, ভুড়াঘাট সহ ৩২ গ্রামের প্রতিটি গ্রামে থাকা খেটে খাওয়া পরিবারে এ খাদ্য সহায়তা পৌছানোর ব্যবস্থা করেন ওই কয়লা ব্যবসায়ী।,
প্রেস বিজ্ঞপ্তি