Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146
বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য বাদাঘাট (দ.) ইউপির ললিয়াপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ২য় পুত্র পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় লাভির মহসিন আবির (৪) পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর অভিভাবকরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন। সাংবাদিক পুত্র আবিরের অকাল মৃত্যুতে প্রেস ক্লাবের সদস্যরা তার আত্মার শান্তি কামনা করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমমদ, ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম।