বিশ্বম্ভরপুরে পিআইসি গঠনে গণশুনানি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাদাঘাট (দ.) ইউনিয়নের ফসল রক্ষা বাঁধের পিআইসি গঠনের জন্য গণশুনানি হয়। সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও ফসল রক্ষাবাঁধ উপজেলা কমিটির সভাপতি মো. সাদি উর রহিম জাদিদ।
পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মো. আলামিন’র সঞ্চালনায় বাঁধ ও পিআইসি গঠন সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন উপজেলা কমিটির সদস্য সচিব ও পাউবোর উপ সহকারী প্রকৌশলী মো. মুনছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, বাদাঘাট (দ.) ইউনিয়ন চেয়ারম্যান, মো. ছবাব মিয়া, প্রেসক্লাব স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা কমিটির সদস্য হুমায়ুন কবির মৃধা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার কৃষকগণ।
সভায় পিআইসি গঠন নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বাঁধ গুলোর পিআইসি কমিটির জন্য কৃষকদের কাছ থেকে আবেদন আহবান করা হয়।