বিশ্বম্ভরপুরে পুসাবের কৃতি সংবর্ধনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)’ এর উদ্যোগে চতুর্থবারের মত ‘কৃতী সংবর্ধনা ও পুনর্মিলন-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি হুসাইন আহমেদ আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বশেষ অনুষ্ঠিত জেএসসি, এসএসসি এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ‘এ+’ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি উপজেলা হতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপদেষ্টা ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমুল হাসান, উপদেষ্টা নুরুল আলম সাগর, দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, প্রভাষক রেশমা আক্তার।
সভায় শিশুসাহিত্যিক জসীম আল ফাহিম, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জাহিদুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগঠনে বার্ষিক প্রকাশনা ‘সায়র’ এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এবং সংগঠনটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।