বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে । উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি শ্রী নৃপেশ তালুকদার নান্নু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী যোগেশ্বর দাশ। সম্মেলনে উপজেলার ৪জন গর্বিত সন্তানের পিতা-মাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।


