বিশ্বম্ভরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ‘পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শণীর আয়োজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসের আইসিটি টেকনিশিয়ান আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ।
উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, পলাশ ইউপি চেয়ারম্যান মোহা: সোহেল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহা: আফতাব উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগি, কবুতর, ডিম সহ বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়। এছাড়া সার-কীটনাশক, বিভিন্ন জাতের কৃষি ও পশুপালন উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
এরপর প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ স্টল পরিদর্শন করেন। পরে তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহা: সোহেল আহমদ এর কার্যালয় পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা হাসপাতালের প্রবেশ দ্বারে টেরাকোটা ও বিশ্বম্ভরপুর উপজেলার ম্যাপ সংরক্ষিত স্থান ‘কলর’ উদ্বোধন করে ফলক উন্মোচন করেন সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ।
বিকালে শ্রেষ্ঠ খামারী এবং অংশগ্রহনকারী খামারীগনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।