বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরস্কার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চূড়ান্তভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায়র ৩ ক্যাটাগরিতে উপজেলার মোট ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিক, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মো: শহীদুল্লাহ, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন প্রমুখ।